MD. Razib Ali
Senior Reporter
এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া নয়: আসলো নতুন সিদ্ধান্ত
শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত; শিগগিরই প্রজ্ঞাপন
অবশেষে বাড়িভাড়ার হার বাড়ল: প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ
দীর্ঘদিনের লাগাতার আন্দোলনের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একটি ইতিবাচক ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করা হচ্ছে। তবে এই সুবিধা তারা একবারে না পেয়ে দুটি পর্যায়ে পাবেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনকারী শিক্ষক নেতাদের একটি ফলপ্রসূ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং বৈঠকে অংশ নেওয়া দুইজন শিক্ষক নেতার দেওয়া তথ্যানুযায়ী, শিক্ষক-কর্মচারীরা চলতি অর্থবছর থেকেই তাদের মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া হিসেবে পাবেন। আর বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর করা হবে। সরকারের এই সিদ্ধান্ত অতি দ্রুত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
আন্দোলন দশম দিনে: কর্মবিরতিতে প্রায় ৩০ হাজার প্রতিষ্ঠান
অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের মূল দাবি, অর্থাৎ ২০ শতাংশ বাড়িভাড়াসহ মোট তিনটি দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এটি তাদের টানা দশম দিনের কর্মসূচি।
পাশাপাশি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যার ফলে টানা নয় দিনের মতো দেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে পূর্ণ কর্মবিরতি।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন