Alamin Islam
Senior Reporter
প্রাথমিক শিক্ষকদের চূড়ান্ত হুঁশিয়ারি: কাজে ফিরুন, নয়তো সরকারের কঠোর ব্যবস্থা
জাতীয় বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে অবিলম্বে ইতি টানার কড়া নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এমনকি ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত ঘোষণা আসে।
আন্দোলন ও মন্ত্রণালয়ের পদক্ষেপ
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে কার্যকর ঘোষিত ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচি সম্পর্কে মন্ত্রণালয় অবগত। শিক্ষকরা মূলত তাদের বেতন স্কেল ত্রয়োদশ গ্রেড থেকে একাদশ গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছরের চাকরিকাল শেষে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের এসব দাবি পূরণে ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে। এর পাশাপাশি, মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং জাতীয় বেতন কমিশনের সভাপতির সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, এর আগে গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের স্কেল একাদশে উন্নীতকরণের অনুরোধ জানিয়ে জাতীয় বেতন কমিশনের প্রধানকে চিঠি দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পেতে পে-কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে, এবং প্রতিবেদন হাতে এলেই অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—যা গত ১০ নভেম্বর অর্থ বিভাগের এক সভায় স্পষ্ট জানানো হয়েছে।
পরীক্ষা বন্ধে বাধা ও কঠোর নির্দেশ
তবে, এই সকল উদ্যোগ গ্রহণ সত্ত্বেও কতিপয় শিক্ষক সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোথাও কোথাও পরীক্ষা নিতে ইচ্ছুক শিক্ষকদের ওপর আক্রমণ এবং শারীরিক নিগ্রহের মতো ঘটনাও ঘটেছে।
মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়েছে, কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলা সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনের পরিপন্থী।
এমতাবস্থায়, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অবিলম্বে নিজ কর্মস্থলে যোগদান করে তৃতীয় প্রান্তিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। অন্যথায়, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনের অধীনে পদক্ষেপ নেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে রাজশাহী বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্বর্ণের দামে বড় লাফ, আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ নেতা
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল?
- ডিপিই'র বড় ঘোষণা: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে সুখবর
- কিছুক্ষণ পরবার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: সরাসরি দেখুন Live
- রংপুর বনাম সিলেট: শেষ হলো ম্যাচ, জেনেনিন ফলাফল
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির ‘বার্তা’ নিয়ে ধোঁয়াশা কাটাল বিসিবি
- স্বর্ণের দাম: আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- Dhaka Capitals vs Rajshahi Warriors Live : কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড
- চলছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি