শেয়ার কারসাজি: দুই ব্যাক্তি ও এক প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা
পুঁজিবাজারের নিয়ম ভঙ্গ করে মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর শেয়ারের মূল্য নিয়ে কারসাজির অভিযোগে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একটি প্রতিষ্ঠানসহ দুই ব্যক্তির ওপর সম্মিলিতভাবে ৪ কোটি ৫১ লাখ টাকার অর্থদণ্ড আরোপ করা হয়েছে। গত মাসেই কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ থেকে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।
তদন্তে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে বিএসইসি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেনের ওপর তদন্ত চালায়। ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ের লেনদেন খতিয়ে দেখা হয়। পর্যবেক্ষণে বেরিয়ে আসে যে, ওই বছরের ১৩ ফেব্রুয়ারি লেনদেনের শুরুতেই শেয়ারের মূল্য যেখানে ছিল ১২ টাকা ৪০ পয়সা, তা ২৩ সেপ্টেম্বরের শেষে এক লাফে ২৭ টাকা ৬০ পয়সায় পৌঁছে যায়।
এই নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিটি শেয়ারের মূল্য বৃদ্ধি পায় ১৫ টাকা ২০ পয়সা, যা শতকরা হিসাবে ১২২ দশমিক ৫৮ শতাংশের বিশাল উল্লম্ফন।
কারা দায়ী?
নথিপত্র বিশ্লেষণ করে বিএসইসি দেখতে পায় যে, কুয়েস্ট এশিয়া ওভারসিজ, এর মালিক আনিছুল ইসলাম এবং তার সহধর্মিণী নাহার-ই-জান্নাত এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পিছনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই তিন পক্ষের মাত্রাতিরিক্ত শেয়ার বেচাকেনা বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে এবং দরের অস্বাভাবিক স্ফীতি ঘটায়, যা দেশের সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট পরিপন্থী।
এই অপরাধের জন্য কমিশন তিনটি পক্ষকে মোট ৪ কোটি ৫১ লাখ টাকার ভারী অর্থদণ্ডে দণ্ডিত করেছে। প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর আরোপিত দণ্ডের পরিমাণ নিম্নরূপ:
কুয়েস্ট এশিয়া ওভারসিজ: ৩ কোটি ৭০ লাখ টাকা
আনিছুল ইসলাম: ৮০ লাখ টাকা
নাহার-ই-জান্নাত: ১ লাখ টাকা
আইনের ধারা ও সময়সীমা:
বিএসইসি আরও জানিয়েছে, এই লেনদেন পদ্ধতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৯৬-এর সেকশন ১৭ (ই) (ভি) ধারা লঙ্ঘন করেছে এবং একই অর্ডিনেন্সের সেকশন ২২ অনুযায়ী এটি শাস্তিযোগ্য একটি গুরুতর অপরাধ। অর্ডিন্যান্সের প্রদত্ত ক্ষমতা বলেই কমিশন অভিযুক্তদের উপর এই আর্থিক দণ্ড আরোপ করেছে।
কমিশনের আদেশে বলা হয়েছে, আরোপিত জরিমানার অর্থ অবশ্যই ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এই সময়সীমা মানা না হলে সিকিউরিটিজ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে