Md Razib Ali
Senior Reporter
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে।
নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ।
দীর্ঘদিনের আন্দোলনের পর তার পদত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি পূরণের পথে এগোল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর চলমান ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।