'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিশ্বখ্যাত কোনো ফুটবলারকে আনার চেষ্টা করা যেতে পারে। উদাহরণ হিসেবে তিনি এমবাপ্পের নাম উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।
সভায় জানানো হয়, ছাত্রদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের জন্য তা ঐচ্ছিক থাকবে।
এদিকে প্রতিযোগিতায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান দল না দিলে তাদের এমপিও সুবিধা বন্ধের বিষয়ে সতর্কবার্তা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি শিক্ষা বোর্ডের তহবিল থেকে জেলা প্রশাসকদের মাধ্যমে টুর্নামেন্ট পরিচালনার জন্য অর্থ বরাদ্দেরও প্রস্তাব দেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল বলেন, প্রতিমন্ত্রী শুধু টুর্নামেন্টের প্রচারের স্বার্থে এমবাপ্পে বা তার মতো বিশ্বখ্যাত কোনো ফুটবলারকে আনার সম্ভাবনার কথা বলেছেন।
তিনি আরও স্পষ্ট করেন, এমবাপ্পেকে বাংলাদেশে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রচারণা বাড়াতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাউকে আনার পরামর্শের অংশ হিসেবেই এমবাপ্পের নাম উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট, টাকা পাঠানোর সেরা সময়