ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী
জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল। তবে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যাপক ড. ইউনূসের সময়ের তুলনায় ভালো করছে বলে তার মূল্যায়ন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও উন্নতির সুযোগ রয়েছে। মানুষের নিরাপত্তা আরও জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমানো প্রয়োজন।
বর্তমান সরকারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার দাবি, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কাদের সিদ্দিকী প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন