কলেজে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনলাইনে আবেদন শেষে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা হবে। এরপর ফল প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
যেভাবে চলবে ভর্তি প্রক্রিয়া
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।
তালিকায় নাম আসার পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে।
ফল পরিবর্তন হলে আবেদনের সুযোগ
পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।
এ সময় আগে দেওয়া কলেজের পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।
একাদশে ভর্তিতে ৭ শতাংশ কোটা
গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে।
অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান