একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে প্রকাশিত ফল অনলাইনে দেখতে পারছে আবেদনকারীরা। ফলাফল দেখার পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়নও সম্পন্ন করতে হবে।
ফল দেখুন এখানে: xiclassadmission.gov.bd
আবেদন করেছে প্রায় ১০ লাখ শিক্ষার্থী
এবার কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে, সারা দেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। আবেদনকারীর তুলনায় আসন অনেক বেশি হওয়ায় এবারও উল্লেখযোগ্যসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া প্রত্যেক শিক্ষার্থী নিজের পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ পাবে—এমন নিশ্চয়তা নেই। তুলনামূলক ভালো প্রতিষ্ঠানগুলোর আসন সীমিত হওয়ায় সেখানে প্রতিযোগিতা থাকবে।
কখন কী করতে হবে
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। গত রোববার আবেদন গ্রহণের সময় শেষ হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
প্রথম ধাপে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এর পর শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
যেভাবে অনলাইনে ফল দেখবে
ভর্তির প্রথম ধাপে নিজের ফল জানতে আবেদনকারীকে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের হোম পেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করার পর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এ সময় এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখানেই আবেদনকারী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তা জানতে পারবে।
ভর্তি হবে এসএসসি ফলের ভিত্তিতে
এবারও একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থায় আবেদন নেওয়ার পর শিক্ষার্থীর ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। এই ব্যবস্থার আওতায় কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম হচ্ছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য পৃথক প্রক্রিয়া রয়েছে।
ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান বাদে দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় এই পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে।
এসএসসি ফল প্রকাশের পর শুরু ভর্তি প্রক্রিয়া
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে পাস করে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
পরবর্তীতে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে আরও চার হাজারের বেশি পরীক্ষার্থী পাস করে। এরপরই একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
আল-আমিন/
ফল দেখুন এখানে:https://xiclassadmission.gov.bd
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- আজ বাংলাদেশে১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম জেনে নিন
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- রোমানিয়া ওয়ার্ক পারমিটে নতুন নিয়ম, আবেদন থেকে খরচ জানুন