ব্রেকিং নিউজ: বিশ্বে প্রথম বোলার হিসেবে বিরল এক রেকর্ড গড়লেন এবাদত
যদিও এই মালিকের রেকর্ড নিশ্চয়ই এবাদত হতে চাননি। রেকর্ডটি একই ইনিংসে এক ডেলিভারিতে ৫ রান ও ৭ রান দেওয়ার। এবাদতের আগে এক ইনিংসে এই বিরল দৃশ্য দেখতে হয়নি কোনো বোলারকে।
নিউজিল্যান্ডের ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে উইল ইয়ংকে বল করে এবাদত। দ্রুত প্রান্ত বদল করা কিউইদের রান আউটের ফাঁদে ফেলতে ওভারথ্রো করে ফেলে বাংলাদেশ। ফিল্ডারের হাত থেকে বল সীমানা ছাড়িয়ে গেলে নিউজিল্যান্ড পায় ৫ রান।
অপ্রত্যাশিত এই রান নিশ্চয়ই পোড়াচ্ছিল এবাদতকে। কিন্তু এরপর তো স্বীকার হলেন ৭ রানের! এবারও স্ট্রাইকে ছিলেন ইয়ং। সেকেন্ড স্লিপে ক্যাচ হাতছাড়া করেন লিটন দাস। দৌড়ে ব্যাটাররা নেন ৩ রান। ফাইন লেগ থেকে বল ফেরত আসে স্ট্রাইকিং প্রান্তে। নুরুল হাসান সোহান সেটা আবার ছুঁড়ে দেন বোলারের দিকে, সেখানে কেউ বল ধরতে না পারায় এবারও চার হয়ে যায়।
বাংলাদেশের এমন ওভার থ্রো প্রথম টেস্ট জয়ের উত্তেজনায় এমন অতি আত্মবিশ্বাসী ফিল্ডিং কি না, এমন প্রশ্নের জবাবে পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ‘আমি টেস্ট জয়ের সঙ্গে ফিল্ডিংয়ের যোগসূত্র খুঁজতে চাই না। টেস্ট জয়টা আমরা গত সপ্তাহে সত্যিই উদযাপন করেছি, এরপর সামনে তাকানোর চেষ্টা করেছি।’
তবে এমন ওভার থ্রো মেনে নিতে কষ্টই হচ্ছে গিবসনের। তিনি বলেন, ‘দুটি ওভারথ্রোই বাজে ক্রিকেট ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে