অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো স্পাইডার-ম্যান কমিকের এক পৃষ্ঠা
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মূল দামের তুলনায় দশগুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে। পাতাটি অংকন করেছেন মাইক জ্যাক। মার্ভেল কমিক’স-এর সিক্রেট ওয়ার্স ৮ নম্বরের ২৫ পৃষ্ঠায় এই কাজ রয়েছে। সেখানে স্পাইডারম্যানের কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতি দেখানো হয়েছে।
নিলামে বিক্রি হওয়া এই কমিক চরিত্রটি বর্তমানে সবচেয়ে দামি সুপারহিরো চিত্রকর্ম হিসেবে স্থান করে নিয়েছে। এ চিত্রকর্ম থেকে পরে মাইক জ্যাক ‘অ্যান্টি-হিরো ভেনম’ চরিত্রটি সৃষ্টি করেন।
এই নিলাম আয়োজন করে হেরিটেজ অকশন। চারদিনের নিলাম আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার এটি বিক্রি হয়। তবে নিলাম আয়োজকদের বিবৃতিতে ক্রেতা ও বিক্রেতার কোনও তথ্য দেওয়া হয়নি।
গত বছর স্পাইডার-ম্যান কমিকের ১৯৬২ সালের একটি সংস্করণ ৩৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বার্তা সংস্থা এপি’র তথ্য অনুসারে, এর আগে কমিকের একটি পৃষ্ঠার সর্বোচ্চ বিক্রিমূল্য ছিল ৬ লাখ ৫৭ হাজার ২৫০ ডলার।
স্পাইডার-ম্যান চরিত্রটি সৃষ্টি করেছেন স্ট্যান লি এবং ১৯৬২ সালে ১৫ নং সংখ্যায় অ্যামেজিং ফ্যান্টাসি-তে চরিত্রটির প্রথম আবির্ভাব ঘটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ