প্রথমে নাচলেন, পরে হাউমাউ করে কাঁদেন বাংলা ছবির জনপ্রিয় নায়ক রিয়াজ
সন্ধ্যায় চিত্রনায়ক রিয়াজ যখন নাচছিলেন এমন সময় তার বুকের কাছে চলে আসেন ষাটোর্ধ্ব একজন লোক। তিনি কান্নাজড়িত গলায় বলেন, ‘আমার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে’। এ সময় তাকে জড়িয়ে ধরেন রিয়াজ। তাকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। লোকটির সঙ্গে কথা বলার সময় রিয়াজ কান্নায় ভেঙে পড়েন। হাউমাউ করে কাঁদেন বাংলা ছবির জনপ্রিয় এ নায়ক।
কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।
রিয়াজের কান্নার সাথে সাথে সেখানে হট্টগোল শুরু হয়। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী রিয়াজের সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেন।
রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। গানটি ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ