ব্রেকিং নিউজ: নিলামের মাঝেই কলকাতার সম্ভাব্য অধিনায়কের নাম ঘোষণা
নিলাম টেবিলে শ্রেয়সের নাম আসার সঙ্গে সঙ্গে আগ্রহী দেখায় কলকাতার টেবিলকে। প্রথম থেকেই বিড করছিলেন তাঁরা। বাকিরা যোগ দিলেও কলকাতাকে দেখে মনে হচ্ছিল তারা শ্রেয়সকে নিতে মরিয়া। বাকিরা যেখানে বিড করার জন্য কিছুটা সময় নিচ্ছিলেন, কলকাতা সেখানে খুব দ্রুত বিড করছিল। শেষে ১২ কোটির পরে গিয়ে বাকিরা হাল ছেড়ে দেয়।
এ বারের নিলামের আগে গত মরসুমের অধিনায়ক অইন মর্গ্যানকে ছেড়ে দিয়েছে কেকেআর। দলে নেই তার আগের মরসুমের অধিনায়ক দীনেশ কার্তিকও। মনে করা হচ্ছিল তরুণ শুভমান গিলকে অধিনায়ক করতে পারে তারা। কিন্তু তাঁকেও কিনে নিয়েছে গুজরাত টাইটানস। ফলে নতুন অধিনায়কের প্রয়োজন ছিল কলকাতার।
অন্য দিকে এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়স। তিনি চোট পেলে অধিনায়ক করা হয় ঋষভ পন্থকে। চোট সারিয়ে তিনি ফিরলেও পন্থকেই অধিনায়ক রাখা হয়। এই সিদ্ধান্তে শ্রেয়স মোটেও সন্তুষ্ট ছিলেন না বলে খবর। তিনি নাকি জানিয়েছিলেন, যে দলেই তিনি যাবেন অধিনায়ক হিসাবে যাবেন। সেটাই কি হতে চলেছে? নিলাম কিন্তু সে কথাই বলছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল