শেষ হলো ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, হাসারাঙ্গা ও মিচেল মার্শের নিলাম, দেখেনিন সর্বশেষ অবস্থা
আইপিএল-এর (IPL) সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়ান্টস (Lucknow Supergiants) ও গুজরাট টাইটানস (Gujarat Titans)। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে এ বারের আইপিএল (IPL 2022)। এই পরিস্থিতিতে সকাল ১১টা থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম।
দিল্লি: ৬ কোটি ৫০ লক্ষে দিল্লি ক্যাপিটালসে মিচেল মার্শ।
ক্রুণাল পান্ডিয়া২ কোটি টাকার বেস প্রাইসের ক্রুণাল পান্ডিয়াকে দলে নিতে দর হাঁকে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস লড়াইয়ে নামে পরে। প্রত্যাশা মতোই লড়াইয়ে যোগ দেয় হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটানস। শেষ পর্যন্ত ৮ কোটি ২৫ লক্ষ টাকায় লখনউ দলে নেয় ক্রুণাল পান্ডিয়াকে।
ওয়াশিংটন সুন্দরকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ওয়াশিংটন সুন্দরের জন্য শুরুতে দর হাঁকে গুজরাত টাইটানস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। একেবারে শেষ মুহূর্তে সানরাইজার্স লড়াইয়ে নামে। রিংয়ে টুপি ছুঁড়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। শেষমেশ ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় হাদরাবাদ দলে নেয় ওয়াশিংটনকে।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ফেরায় আরসিবি১ কোটি টাকার বেস প্রাইসের হাসারাঙ্গার জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষ মুহূর্তে আরসিবি আগ্রহ দেখায় হাসারাঙ্গাকে নিয়ে। শ্রীলঙ্কান তারকাকে শেষমেশ ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে ফেরায় আরসিবি। হাসারাঙ্গাই টুর্নামেন্টের ইতিহাসে শ্রীলঙ্কার সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হন।
লাঞ্চের আগে কারা কোন কোন ক্রিকেটারকে দলে নিয়েছে?চেন্নাই: ব্র্যাভো (৪ কোটি ৪০ লক্ষ), উথাপ্পা (২ কোটি)।
দিল্লি: ওয়ার্নার (৬ কোটি ২৫ লক্ষ)।
গুজরাট: শামি (৬ কোটি ২৫ লক্ষ), জেসন রয় (২ কোটি)।
কলকাতা: শ্রেয়স (১২ কোটি ২৫ লক্ষ), নীতিশ রানা (৮ কোটি), কামিন্স (৭ কোটি ২৫ লক্ষ)।
লখনউ: হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), ডি'কক (৬ কোটি ৭৫ লক্ষ), হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), মণীশ (৪ কোটি ৬০ লক্ষ)।
পঞ্জাব: ধাওয়ান (৮ কোটি ২৫ লক্ষ), রাবাদা (৯ কোটি ২৫ লক্ষ)।
রাজস্থান: হেতমায়ের (৮ কোটি ৫০ লক্ষ), পাডিক্কাল (৭ কোটি ৭৫ লক্ষ), অশ্বিন (৫ কোটি), বোল্ট (৮ কোটি)।
আরসিবি: ডু'প্লেসি (৭ কোটি), হার্ষাল (১০ কোটি ৭৫ লক্ষ)।
হায়দরাবাদ ও মুম্বই এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারদের কলে নেয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল