বিপিএলের চার দলের লাইন আফ চূড়ান্ত, দেখেনিনি কে কার বিপক্ষে খেলবে ও সময় সূচি
বাকি দুটি স্থানের লড়াই ছিল তিন দলের মধ্যে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মিনিস্টার ঢাকা নাকি খুলনা টাইগার্স? শেষ দিনে এসে নিষ্পত্তি হলো এই দুটি দলেরও।
দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে নেয় চট্টগ্রাম। চতুর্থ দল হিসেবে কে যাবে প্লে-অফে সেটা ঝুলছিল শেষ ম্যাচের ওপর।
এই ম্যাচে খুলনা হেরে গেলে শেষ চারে উঠে যাবে মিনিস্টার ঢাকা। আর কোনোমতে কুমিল্লাকে যদি হারিয়ে দিতে পারে খুলনা, তাহলে মুশফিকের দলই উঠে যাবে শেষ চারে।
এই ম্যাচে কুমিল্লা ১৮২ রান করার পর অনেকেই ভেবেছিল খুলনার বিদায় নিশ্চিত। শেষ দল হিসেবে প্লে-অফে গেলো তাহলে ঢাকাই। কিন্তু আন্দ্রে ফ্লেচার আর মাহেদী হাসানের অবিশ্বাস্য ব্যাটিংই খুলনাকে ৯ উইকেটের বিশাল জয় এনে দিল এবং একই সঙ্গে তাদেরকে তুলে দিলো প্লে-অফে।
সুতরাং, এবারের বিপিএলে প্লে-অফের জন্য নির্বাচিত চারটি দল হলো যথাক্রমে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।
দেখেনিন প্লে-অফ ও ফাইনালের সূচি
|