প্রথম দিনের নিলাম শেষ হতে না হতেই কলকাতার শক্তিশালী একাদশ ঘোষণা
শনিবারের নিলাম শেষে কলকাতার ঘরে রয়েছে ন’জন ক্রিকেটার। এর মধ্যে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আয়ারকে রেখে দিয়েছিল তারা। ওপেনার হিসাবে বেঙ্কটেশ থাকলেও দ্বিতীয় ওপেনার কে হবেন তা এখনও পরিষ্কার নয়। নীতিশ রানাকে ৮ কোটি টাকা দিয়ে নিয়েছে কেকেআর। তিন নম্বরে খেলতে পারেন তিনি। প্রয়োজনে ওপেনও করতে পারবেন। চার নম্বরে শ্রেয়স থাকছেন। তাঁর দাম ১২ কোটি ২৫ লক্ষ।
উইকেটরক্ষক হিসাবে এখনও অবধি শেল্ডন জ্যাকসন ছাড়া কাউকে নেয়নি কলকাতা। রবিবার অন্য কাউকে না নিলে তাঁকেই খেলাতে হতে পারে। রাসেল এবং নারাইন ছয় এবং সাত নম্বরে খেলতে পারেন। দলে এখনও অবধি দুই পেসার শিবম মাভি (৭.২৫ কোটি) এবং প্যাট কামিন্স (৭.২৫ কোটি)। বরুণ চক্রবর্তীকে ৮ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। নারাইনের সঙ্গী হবেন তিনি।
মোট ২৫ ক্রিকেটার নিতে পারবে দলগুলি। কলকাতার হাতে রয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live