বিপিএলে শীর্ষ পাঁচ বোলার ও ব্যাটসম্যানের তালিকা প্রকাশ
জমজমাট এই প্রথম রাউন্ডে দেখা মিলেছে ৪টি সেঞ্চুরির। একমাত্র বাংলাদেশি হিসেবে শতরানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। তিনিই প্রথম রাউন্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে বল হাতে একমাত্র ফাইফার নেওয়া মোস্তাফিজুর রহমানই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল মিনিস্টার ঢাকার একটি ম্যাচ। বাকি ৯ ম্যাচে ইনিংস সূচনা করতে নেমে ৫ বার পঞ্চাশ ছাড়ানো রান করেছেন তামিম। এক ম্যাচে আউট হয়েছেন ৪৬ রান করে। সবমিলিয়ে তার সংগ্রহ ৫৮ গড়ে ৪০৭ রান।
আসরে এখন পর্যন্ত তামিম একাই ৪০০'র বেশি রান করেছেন। তবে একদম ঘাড়ে নিশ্বাস ফেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ তরুণ উইল জ্যাকস। তিনি ১০ ম্যাচে ৪ ফিফটিতে করেছেন ৩৯৮ রান। এলিমিনেটর ম্যাচেই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে জ্যাকসের সামনে।
প্লে অফের আগে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক
১/ তামিম ইকবার (মিনিস্টার ঢাকা) - ৯ ইনিংসে ৫৮ গড়ে ৪০৭ রান, সর্বোচ্চ ১১১*
২/ উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ১০ ইনিংসে ৪৪ গড়ে ৩৯৮ রান, সর্বোচ্চ ৯২*
৩/ কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) - ৯ ইনিংসে ৪১ গড়ে ৩৩৩ রান, সর্বোচ্চ ৯০
৪/ আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) - ১০ ইনিংসে ৪৭ গড়ে ৩৩০ রান, সর্বোচ্চ ১০১*
৫/ এনামুল হক বিজয় (সিলেট সানরাইজার্স) - ৯ ইনিংসে ৩১ গড়ে ২৮০ রান, সর্বোচ্চ ৭৮
এছাড়া টানা পাঁচ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতা সাকিব আল হাসান ৯ ইনিংসে ৩৪ গড়ে করেছেন ২৭৬ রান। তার স্ট্রাইকরেট প্রায় দেড়শ ছুঁইছুঁই।
অন্যদিকে বোলিংয়ে দাপট দেখিয়েছেন টেবিলের শীর্ষস্থানীয় দুই দল বরিশাল ও কুমিল্লার বোলাররাই। এছাড়া সেরা পাঁচে আছেন প্লে অফের বাকি দুই দল খুলনা ও চট্টগ্রামের একজন করে বোলার। দশ বা তার বেশি উইকেট নিয়েছেন ১২ জন বোলার।
প্লে অফের আগে বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি
১/ মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ৮ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২/ ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ৮ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩/ সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ৯ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪/ মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৬ ম্যাচে ১৩ উইকেট, সেরা বোলিং ৪/১২
৫/ থিসারা পেরেরা (খুলনা টাইগার্স) - ১০ ম্যাচে ১৩ উইকেট, সেরা বোলিং ৩/১৮
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন