ব্রেকিং নিউজ : পিএসএল থেকেই ‘চিরবিদায়’ নিলেন আফ্রিদি
পিএসএলে আর কখনো খেলা হচ্ছে না, এ বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ছোট্ট এক ভিডিও বার্তায় সমর্থকদের কাছ থেকে বিদায় নেন তিনি।
ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আমি ভালোভাবেই পিএসএল শেষ করতে চেয়েছিলাম। তবে গত ১৫-১৬ বছর ধরে বয়ে চলা লোয়ার ব্যাক ইঞ্জুরির কারণে এখন কুঁচকি, হাঁটু এমনকি পায়ের আঙুলগুলোতেও ব্যথা হচ্ছে।’
আফ্রিদি জানান, শরীরকে বিশ্রাম দিতেই তিনি পিএসএলকে বিদায় বলেছেন। ৪১ বছর বয়সী এই ক্রিকেটার শেষবারের মত পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছিলেন।
আফ্রিদি আগেই জানিয়েছিলেন, এবারই শেষবারের মত পিএসএলে অংশ নিচ্ছেন তিনি। নিজের শেষ পিএসএলে এই তারকা অলরাউন্ডার খেলছিলেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। করোনার কারণে শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি। এরপর মাঠে ফিরে গড়েন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।
নিজের শেষ পিএসএলে মাত্র তিনটি ম্যাচ খেলা হয়েছে আফ্রিদির। বল হাতে শিকার করেছেন তিনটি উইকেট। একটি ম্যাচে ক্রিজে নামার সুযোগ হয়েছিল, সেই ম্যাচে রান করেছেন ৪। বিদায়ী আসরে ভালো খেলতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন