মাশরাফি ‘বাইরের লোক’ তাকে নিয়ে কথা বলতে চায় না: ডমিঙ্গো
মাশরাফির দল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নানা ধরনের গুঞ্জন আছে। কেউ কেউ মনে করেন, ২০১৯ সালের শেষভাগ থেকে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করা ডমিঙ্গো মাশরাফিকে দলে চাননি। যার কারণে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সুযোগটাও হয়নি মাশরাফির।
মাশরাফি একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ডমিঙ্গো তাকে এক কাপ কফি খাওয়াবেন, তিনি সেই কফির অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কাছে ঘুরেফিরে আসলো সেই প্রসঙ্গ।
তবে ডমিঙ্গো স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দলের বাইরের কাউকে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে কথা বলতে চান না। খানিক বিরক্তিও প্রকাশ পেল ডমিঙ্গোর বক্তব্যে।
তিনি বলেন, ‘এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় স্যার। আমার মনোযোগ আমার দল, পরিবার, কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।’
ডমিঙ্গো অবশ্য সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় ‘হাই’ জানাতে বলেছেন মাশরাফিকে। তিনি বলেন, ‘মাশরাফিকে আমার ‘হাই’ জানিও।’ এই ‘হাই’ কি মুখোমুখি করতে পারবে সাবেক গুরু-শিষ্যকে? সময়ের হাতেই উত্তরটা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল