ব্যাটিং কোচ জেমি সিডন্সকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন ডমিঙ্গো
দেভ হোয়াটমোর চলে যাওয়ার পর ২০০৭ সালে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সিডন্সকে। ২০১১ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দল খেলেছে তার অধীনে। গত মাসে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে তিনি আছেন জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায়।
সিডন্সের মত হেভিওয়েট কোচ যে কোচিং প্যানেলে আছেন, তার নেতৃত্বে ডমিঙ্গো। সেই ডমিঙ্গো মনে করেন, সিডন্সের উপস্থিতি আরও সমৃদ্ধ করেছে কোচিং প্যানেলকে। একইসাথে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের ক্রিকেটে নিজের চেয়ে সিডন্সকে এগিয়ে রাখলেন তিনি।
তিনি বলেন, ‘দেখুন, সে অনেক অভিজ্ঞ এক কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছে। এখানকার সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে সে চেনে। হয়ত আমার চেয়েও ভালো জানে, কারণ আগেও সে এখানে ছিল। তাই তাকে পেয়ে ভালো লাগছে। কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা বাড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
অবশ্য ‘এক বনে দুই বাঘ’ থাকায় অনেকেই মনে করছেন, সিডন্সের উপস্থিতিতে ডমিঙ্গো খুব একটা খুশি নন। এদিকে আবার টিম ডিরেক্টরের ভূমিকা নিয়ে আছেন খালেদ মাহমুদ সুজন। ডমিঙ্গো অবশ্য সিডন্সের দায়িত্ব স্পষ্ট করে দিলেন রসিক ভাষায়।
তিনি বলেন, ‘জেমি কি যেন? ব্যাটিং কোচ। হ্যাঁ, সেটাই তার কাজ!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল