দুর্দান্ত ডাবল সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ৬ ওভারে রান রেট ৬এ রেখেই এগোতে থাকেন তামিম ও লিটন দাস। তবে সপ্তম ওভারে আবারও ফজল হক ফারুকির ভেতরে আসা বলে পরাস্ত হন তামিম। লেগ বিফরের ফাঁদে পড়ে ২৪ বলে ১২ রান করে ডাগআউটে ফেরেন ওয়ানডে দলপতি।
তামিম ফিরলেও ক্রিজে নেমে লিটনকে ভালো সঙ্গ দিচ্ছিলেন সাকিব আল হাসান। তাদের ব্যাটেই দলীয় ১০০র পথে হাঁটছিল বাংলাদেশ। তবে এই দুজনের ৪৫ রানের জুটি ভাঙেন রশিদ খান। সাকিবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
৩৬ বলে ২০ রান করে আউট হন সাকিব। তবে তিনি ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে এগোচ্ছেন লিটন। ইতোমধ্যে ৬৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৮৫ রানে ব্যাট করছেন তিনি। এদিকে লিটনের পর হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন মুশফিকও এখন তিনি ব্যাট করছেন ৫৯ রানে। রশিদ খানের বলে চার মেরে ৫৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার।
এদিন একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। স্বাগতিকরা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগানিস্তান তিনটি পরিবর্তন করেছে। যেখানে ইবরাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই এবং গুলবাদিন নায়েবের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ এবং আসমতউল্লাহ ওমরজাই।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আাহমদ মালিক, ফজল হক ফারুকি এবং আসমতউল্লাহ ওমরজাই।
দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৮৫ ও ৫৯ রানে। ১৯.৪ তম ওভার দলীয় শতক পূরন করে বাংলাদেশ আর ৩৫.৩ ওভারে দলীয় ডাবল সেঞ্চুরি তুলে নিলো বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬.৩ ওভারে ২ উইকেটে ২০৭ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন