সেঞ্চুরি হাত ছাড়া হলেও এক ম্যাচে ২টি রেকর্ড গড়লেন মুশফিক
ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। তবে টেস্টে বর্তমানে সবার ওপরেই রয়েছেন মুশফিক। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুটি রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশ দলের এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে। সে দুটি রেকর্ডই চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে পূরণ করলেন তিনি।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে রান তামিমের। দ্বিতীয় সেরা মুশফিক এতদিন ১৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলেন। আজ সেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
শীর্ষে স্থানে থাকা তামিমের রান ১৪ হাজার ১৭৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে মুশফিক করেছেন ১৩ হাজার ৮ রান। ১২ হাজার ৫৫৩ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রানের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক।
ওয়ানডেতে সাকিবকে ছাড়িয়ে বর্তমানে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক এ উইকেটরক্ষক ব্যাটার। সাকিবের থেকে ৪০ রান বেশি, ৬ হাজার ৬৭০ রান। অবশ্য মুশফিকের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে।
উল্লেখ্য, চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং নিয়ে মুশফিক ও লিটনের রেকর্ডগড়া জুটিতে ৩০৬ রান করেছে বাংলাদেশ। লিটন দেখা পান ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতকের। ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। তবে শতকবঞ্চিত হন দারুণ খেলা মুশফিক। তিনি আউট হন ৮৬ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল