ম্যাচ শেষে ৮৮ রানে বড় জয় পাওয়ার কৃতিত্ব যাদেরকে দিলেন অধিনায়ক তামিম ইকবাল
আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের এক ইনিংস খেলেছেন মুশফিক। এই ইনিংস খেলার পথে ১৩ হাজারি ক্লাবে তো ঢুকেছেনই, ওয়ানডেতে আবার সাকিব আল হাসানকে পেছনেও ফেলেছেন তিনি।
এই ম্যাচের আগে ওয়ানডেতে মুশফিকের রান ছিল ৬৫৮৪, সাকিবের ২৬ রান বেশি (৬৬১০)। আজ সাকিব আউট হয়েছেন ২০ করেই। তাতে বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে রান দাঁড়িয়েছে ৬৬৩০।
অন্যদিকে আজ ৮৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলা মুশফিকের নামের পাশে এখন ৬৬৭০ ওয়ানডে রান, সাকিবের চেয়ে ৪০ বেশি। এই তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে তার রান সবচেয়ে বেশি (৭৬৮৬)। তামিমের ঠিক পরেই এখন মুশফিক।
তিন ফরমেট মিলিয়ে ১৩ হাজার রান করা ব্যাটারদের মধ্যেও বাংলাদেশে তামিমের পর এখন মুশফিক। মুশফিকের আন্তর্জাতিক রান এখন ১৩০০৮। তারপর সাকিবের ১২৫৫৩। তামিমের রান ১৪২৩২।
এদিকে ম্যাচ জয়ের পর টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাসকে। ম্যাচ শেষে তামিম বলেন, ‘’লিটন ও মুশফিক যে পার্টনারশিপটা করেছে তা অসাধারণ ছিল। যদিও আমরা ব্যাট হাতে শেষটা ভালো করতে পারিনি কিন্তু বোলাররা ভালো করেছে। বোলাররা দুর্দান্ত ছিল। আমাদের জন্য ম্যাচ জেতা ও পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ভালো খেলবেন তখন সর্বোচ্চ পয়েন্টটাই অর্জন করতে চাইবেন।‘’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল