দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতের দলে পরিবর্তন
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াদ। অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি। রুতুরাজ ডান হাতের কব্জিতে ব্যথা পেয়েছেন। ফলে তার ব্যাটিং করতে সমস্যা হচ্ছে। রুতুরাজের বদলে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দলে যোগ দিয়েছেন ডানহাতি ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল।
শ্রীলঙ্কার দল থেকে ছিটকে গেছেন মহিশ থিকশানা ও কুশল মেন্ডিস। পুরো সিরিজই শেষ হয়ে গেছে তাদের। থিকশানা ও মেন্ডিস- উভয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তাদের বদলে বাকি দুই টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কা স্কোয়াডে যোগ করেছে ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলাকে।
প্রসঙ্গত, সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে বড় ধাক্কা লেগেছিল। ভারতের পূর্ববর্তী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যান শ্রীলঙ্কা সিরিজ থেকে। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়ে যায় দীপক চাহারেরও।
ফর্মে থাকা ক্রিকেটারদের ছাড়াই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। আগে ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছিল ১৯৯ রান। জবাবে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র ১৩৭ রান। ৬২ রানের বড় জয়ে সিরিজ শুরু করে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ধর্মশালায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন