ক্রাইস্টচার্চ টেস্ট নতুন ইতিহাস : হঠাৎ রং বদল, একদিনেই পড়লো ১২ উইকেট
৩ উইকেটে ২৩৮ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা অবশ্য ৪০০ প্লাস স্কোরে চোখ রেখেছিল। কিন্তু ঘন মেঘে ঢেকে যাওয়া আকাশের নিচে সিম মুভমেন্টটাকে ভালোভাবে কাজে লাগান নিউজিল্যান্ডের বোলাররা। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ৩৬৪-তেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
তবু রক্ষা। ৩০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা। মার্কো জানসেন (৩৭) আর কেশভ মহারাজ (৩৬) নবম উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে সাড়ে তিনশো পার করে দেন। আগের দিন সেঞ্চুরি করেছিলেন সারেল আরউই (১০৮)।
নেইল ওয়েগনার ১০২ রানে ৪ উইকেট নেন। ম্যাট হেনরি ৯০ রানে শিকার করেন ৩টি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও। রাবাদা আর জানসেন ব্যাটিংয়ের পর এবার বল হাতেও আগুন ঝরাচ্ছেন।
৯ রানের মধ্যে দুই ওপেনার টম লাথাম (০) আর উইল ইয়ংকে (৩) তুলে নেন রাবাদা। ডেভন কনওয়ে ১৩ আর হেনরি নিকোলস ৩৯ করে হন জানসেনের শিকার। এরপর ৬ রানে টম ব্লান্ডেলকে বোল্ড করেন রাবাদা। ৯১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা।
সেখান থেকে দলের হাল ধরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম আর ড্যারেল মিচেল, ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। গ্র্যান্ডহোম ৫৪ আর মিচেল ২৯ রানে অপরাজিত আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন