অবশেষে বাংলাদেশ আবার ফিরে আসার আসল কারণ জানালেন কোচ সিডন্স
সেই অস্ট্রেলিয়ান কোচ আবার এসেছেন বাংলাদেশে। তবে এবার আর হেড কোচ হিসেবে নয়। তার সঙ্গে ব্যাটিং পরামর্শকের চুক্তি করেছে বিসিবি। নতুন দায়িত্বে কাজ করতে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছেন সিডন্স। এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
প্রায় ১১ বছর আগে বিদায় ছিল হেড কোচ হিসেবে। এখন এর চেয়ে নিচের পদে বাংলাদেশে ফিরলেন সিডন্স। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কাজ করেছে তার মাথায়? কেনোই বা পুনরায় এলেন বাংলাদেশে? উত্তর দিয়েছেন সিডন্স।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সারা বিশ্বে যে কোনো জায়গায় কোচিংয়ের জন্য তৈরি ছিলাম। বাংলাদেশের সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ ছিল। সেটি বিসিবির কিছু পরিচালক যাদের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল তাদের সঙ্গেই হোক বা ক্রিকেটারদের সঙ্গে।’
সিডন্স আরও বলেন, ‘বিসিবিতে ব্যাটিং পরামর্শকের একটি পদ খালি হলো, এইচপি ও জাতীয় দলের সঙ্গে কাজ করার। সবসময়ই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার কথা ছিল। তবে এটি পূর্ণকালীন সময়ের জন্য না খন্ডকালীন এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না।’
তবে শেষ পর্যন্ত বাংলাদেশে আসার পেছনে এ দেশের প্রতি ভালোবাসাই বেশি কাজ করেছে ৫৭ বছর বয়সী এ কোচের। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত কাজ করার সময়টা খুব উপভোগ করেছেন তিনি। এবারও সে ব্যাপারে আশাবাদী এ অস্ট্রেলিয়ান কোচ।
তার ভাষ্য, ‘আমি গতবারই বাংলাদেশকে খুব ভালোবেসেছিলাম। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করেনি। গতবার তিন বছরের সময়টা খুব উপভোগ করেছি। আমি সবসময়ই ভাবতাম যে আরেকটি সুযোগ আসবে। এখন তা এসেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল