শ্রীলঙ্কা সিরিজে করা একই ভুল করতে চায় না বাংলাদেশ: মিরাজ
তবে বিশ্বকাপ সুপার লিগ শুরুর পর থেকে আসলে নিষ্ফলা কোনো ম্যাচ নেই। কেননা প্রতি ম্যাচেই রয়েছে দশটি করে পয়েন্ট। আর সুপার লিগের ২৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকলেই কেবল মিলবে বিশ্বকাপের সরাসরি টিকিট। তাই সিরিজ নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচে জয়ের জন্যই নামবে বাংলাদেশ।
কেননা বর্তমান বাস্তবিকতায় সিরিজ জয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্ট। রোববার দলের ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে সে কথাই জানিয়ে গেলেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজ জিতে যাওয়ায় দলের মধ্যে নির্ভার পরিবেশও আসেনি জানালেন তিনি।
মিরাজ বলেন, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হলো ১০টি পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু সেরা আট দল কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। এখন আরও একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে। সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে সামনের চ্যালেঞ্জগুলো।’
গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও প্রায় একই অবস্থার মধ্যে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল টাইগাররা। পরে শেষ ম্যাচ হেরে যাওয়াতে খোয়াতে হয় ১০টি পয়েন্ট। তবে এবার আর তেমন কিছু হতে দিতে চান না মিরাজ। এই ১০ পয়েন্টেই পুরো গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল।
তাই তো মিরাজ বললেন, ‘(শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের ব্যাপারে) কোনো কথা হয়নি। সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না, ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করবো শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল