বিশ্বের সেরা ৪ ফ্র্যাঞ্চাইজি লিগের নাম জানালেন সাকিব, জেনেনিন বিপিএলের অবস্থান
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সাফল্যের কারণে বদলে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপট। মাঠের ক্রিকেটের দাপটে প্রচুর দর্শক টানতে পেরেছে টুর্নামেন্টগুলো। যেখানে একেবারে সবার ভারতের আইপিএল। সময় যত বেড়েছে টুর্নামেন্টটির জনপ্রিয়তা ততই তুঙ্গে উঠেছে।
আইপিএল অনুসরণ করে বিপিএল চালু করা হলেও সেভাবে দেশের ক্রিকেটে প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ছড়াছড়ি। ব্যাটসম্যানদের কল্যাণে রানের ফোয়ারা, নাভিশ্বাস উঠে বোলারদের।
সেখানে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একটু বেশি এগিয়ে। কারণ টুর্নামেন্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বানানো হয় ব্যাটিং বান্ধব পিচ। যাতে করে অনায়াসে ব্যাটসম্যানরা রান তুলতে পারেন। যেখানে ঢের পিছিয়ে বিপিএল।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হওয়া মানেই ভেন্যু না বাড়ানো, মানসম্মত আন্তর্জতিক ক্রিকেটারের অভাব, দর্শককে টানার মতো উপকরণ না থাকা, টেলিভিশন সম্প্রচার নিয়ে নানা অভিযোগ। টুর্নামেন্টটির আটটি আসর পেরিয়ে গেলেও চোখে পড়েনি বিপিএলের উন্নতির ছাপ।
এদিকে বিপিএলের উন্নতির গ্রাফটা যে নিচের দিকে সেটা চোখ এড়ায়নি সাকিবেরও। আইপিএল, পিএসএল কিংবা সিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টগুলো নিয়মিত খেলার সুবাদে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান সম্পর্কে বেশ ভালো ধারণাই রয়েছে সাকিবের।
যার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের অলরাউন্ডারের মন্তব্যে। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেছে নিতে গিয়ে শীর্ষে রেখেছেন ভারতের আইপিএলকে। এদিকে সাকিবের চোখে দ্বিতীয় সেরা লিগ অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সিপিএল। এক ফেসবুক লাইভে এমনটাই জানিয়েছেন সাকিব।
এদিকে বিপিএলের জায়গা কোথায় এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে সাকিব জানিয়েছেন, বিপিএল বিশ্বের পঞ্চম কিংবা ষষ্ঠ সেরা টুর্নামেন্ট। সাকিব বলেন, ‘বিপিএল বিশ্বের পাঁচ কিংবা ছয় নাম্বার টুর্নামেন্ট।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল