আদর্শ স্পোর্টিং উইকেট বানিয়ে প্রশংসা পেতেই পারে দেশি কিউরেটর
কিংবা কোনো কোনো সময় শুধুই ব্যাটসম্যানদের জন্য সহায়ক থাকে। বিশ্ব ক্রিকেটে স্পোর্টিং উইকেট কে আদর্শ মনে করা হয় যেখানে আপনার সামর্থের উপর উইকেট নির্ভর করবে। আপনি যদি ভালো বল করতে পারেন তাহলে উইকেট থেকে সুবিধা বের করতে পারবেন। ভালো ব্যাটসম্যান উইকেটে দীর্ঘসময় ব্যাটিং করে রান করতে পারবেন।
উইকেটে স্পিনার-পেসার ব্যাটসম্যান সবার জন্যই একই রকম সুবিধা থাকবে এটাই বিশ্ব ক্রিকেটের চাওয়া, তবে অধিকাংশ সময়ই এ চাওয়া পূরন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। যদি নাম উল্লেখ করে বলা হয় তাহলে সে চাওয়া পূরণ করতে ব্যর্থ হয়েছে গামিনি ডি সিলভা। দেশের অন্যান্য উইকেটের তুলনায় মিরপুরের উইকেট যেন একদম যাচ্ছেতাই। দেশের হোম অফ ক্রিকেট খ্যাত মাঠ মিরপুরের সবকিছু বিশ্বমানের থাকলেও উইকেটেই যেন সব সমস্যা।
অথচ লাখ লাখ টাকা দিয়ে এই মিরপুরের কিউরেটর হিসেবে রাখা হয়েছে গামিনি ডি সিলভাকে। তবে ভালো উইকেট তো দূরের কথা দিন দিন যেন উইকেটের মানকে আরো বেশি নিচে নামিয়ে দিচ্ছেন গামিনি। তবে উইকেট নিয়ে এত সব সমালোচনার মধ্যে আফগানদের বিপক্ষে এবারে সিরিজের উইকেট ছিল ব্যতিক্রম।
আদর্শ স্পোর্টিং উইকেট বলতে যা বোঝানো হয় আফগানিস্তান সিরিজের উইকেট যেন একদম তাই। তাসকিন আহমেদ এবং ফজল হক ফারুকী এত বেশি সুইং পেয়েছেন যে মনে হচ্ছিল খেলা বাংলাদেশ নয় ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াতে হচ্ছে। তাসকিন এবং ফারুকীর কিছু বল দুই ডিগ্রিরও বেশি সুইং করেছেন।
এ পরিমাণ সুইং বাংলাদেশের মাটিতে শেষ কবে দেখা গিয়েছিল তা বলা মুশকিল। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১৬ রান তাড়া করতে গিয়ে ৪৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে আফিফ এবং মিরাজ বিনা উইকেট হারিয়ে ম্যাচটি বের করে আনে। অর্থাৎ একই উইকেটে ভালো বোলিং করলে উইকেট আসবে, পাশাপাশি ভালো ব্যাটিং করলে রানও পাবেন ব্যাটসম্যান।
উইকেটে স্পিনারদের জন্য ও যথেষ্ট সুবিধা ছিল। অবশ্য আফগানিস্তানের যে স্পিন বোলিং লাইনআপ তা পৃথিবীর যে কোনো জায়গায় সুবিধা বের করতে পারবে। তবে চট্টগ্রামের উইকেট একদম আদর্শ স্পোর্টিং উইকেট ছিল তা মেনে নিতেই হবে। বিদেশি কিউরেটরদের এত টাকা দিয়েও যেখানে মনমতো উইকেট পাওয়া যাচ্ছে না, সেখানে একজন দেশি কিউরেটরই আদর্শ স্পোর্টিং উইকেট বানিয়ে দেখাচ্ছেন। প্রশ্নটা করা যেতেই পারে বিসিবির এত বিদেশি প্রীতির কারণটা কি?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?