বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শুরু থেকেই দাপুটে খেলতে থাকে শক্তিশালী ইংল্যান্ড। দলটির হয়ে সেঞ্চুরি করেন ন্যাট স্কিভার। ১০১ বলে ১০৮ রান করে রুমানা আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়াও দুই ওপেনার লরেন উইনফিল্ড-হিল ৪৩ বলে ৫৫ ও টামি বেমন্ট ৪৯ বলে ৩৮ রান করেন।
শেষদিকে ২০ বলে ২৮ রান করেন এমা ল্যাম্ব। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন ইনফর্ম নাহিদা আক্তার। দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রিতু মনি। একটি করে উইকেট নেন রুমানা ও লতা মণ্ডল।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকেই মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র এক রানে বিদায় নেন মুরশিদা। এরপর আরেক ওপেনার শামিমা সুলতানা ৩৪ বলে ৩৩ রান করে বিদায় নেন।
তখনও রান তাড়ার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। তবে আরেক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দীর্ঘ হয়। একে একে বিদায় নেন ফারজানা হক (০), অধিনায়ক নিগার সুলতানা (১২), রুমানা আহমেদ (১২) ও সোবহানা মোস্তারিরা (১৪)।
একপ্রান্তে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত ১৩৭ বলে ৮১ রান করে রানআউটের শিকার হন তিনি। ইনিংসে ছিল চারটি চারের মার। বাংলাদেশ অলআউট হয় ৪৯.৪ ওভারে, ম্যাচ হারে ১০৯ রানে।
মূলপর্বে মাঠে নামার আগে আগামী ২ মার্চ পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল