শাহরিয়ার নাফিস-তামিম-সৌম্য শুরু করলেও এবার যোগ দিল লিটন দাস
লিটনের ওয়ানডে ক্যারিয়ারের এটি পঞ্চাশতম ম্যাচ। নিজের পঞ্চাশতম ম্যাচে পঞ্চাশ হাঁকিয়ে ক্যারিয়ারে মোট রানকেও দেড় হাজারে নিয়ে গেছেন লিটন। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম পঞ্চাশ ওয়ানডেতে ১৫০০ রান করতে পেরেছেন এ ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের পক্ষে প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি সৌম্য সরকারের দখলে। এ বাঁহাতি ড্যাশিং ব্যাটার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে ১০ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৩৪.২৮ গড়ে করেছেন ১৬১১ রান। ২০১৯ সালে ভারতের বিপক্ষে নিজের ৫০তম ইনিংস খেলেন সৌম্য।
অবশ্য তার প্রায় ১১ বছর আগেই প্রথম ৫০ ইনিংসে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফীস। এ সাবেক বাঁহাতি ওপেনার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে ৭ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ৩৪.২৮ গড়ে ১৫৭৭ রান করেছিলেন। তার পঞ্চাশতম ইনিংস ছিল ২০০৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সৌম্যর তিন বছর পর এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ রানে অপরাজিত রয়েছেন তিনি। সবমিলিয়ে ৫০ ইনিংসে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৫ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৩.৩৩ গড়ে ১৫৩৩ রান। আজ ১৪০ রান করতে পারলে সৌম্যর ১৬১১ রান টপকে যাবেন লিটন।
উল্লেখ্য, প্রথম পঞ্চাশ ওয়ানডে ইনিংস শেষে তামিম ইকবাল ১৩০২, সাকিব আল হাসান ১২৯৭, মাহমুদউল্লাহ রিয়াদ ১০৫৬, মোহাম্মদ আশরাফুল ৯৫৩, হাবিবুল বাশার সুমন ৯১৭ ও মুশফিকুর রহিম করেছিলেন ৮৯৯ রান।
এছাড়া সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলার দখলে। তিনি ১৪ ফিফটি ও ৮ সেঞ্চুরিতে ৫৫.২৪ গড়ে করেছিলেন ২৪৮৬ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live