ক্যারিয়ারে এত কম রান খুব কমই করেছি
সিরিজ শেষে তামিম জানালেন, তার ক্যারিয়ারে এমন রান খরার সিরিজ এসেছে খুব কমই। এছাড়া প্রতি ম্যাচেই আফগান পেসার ফজলহক ফারুকির বলে আউট হওয়া নিয়েও হতাশা ঝরেছে তার কণ্ঠে। তামিম বলেন, ‘আমার এত বড় ক্যারিয়ারে এত কম রান করেছি খুব কম সিরিজেই। হয়ত এক-দুইবার হয়েছে। হ্যাঁ আমি হতাশ।
এক বোলারের কাছে বারবার আউট হয়ে যাওয়া, আমার কাছে দুর্বলতা পেয়েছে বলে বারবার করতে পেরেছে এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই।’ ৩২ বছর বয়সী এই ওপেনার মনে করেন, ব্যাটিংয়ের এই দুর্বলতা কাটাতে তাকে আরও পরিশ্রম করতে হবে। তবে তা বারবার একইভাবে আউট হওয়ার কারণে নয়, সে কথাও স্পষ্ট করলেন। ব্যাটে রান না থাকায় দলে অবদান রাখতে পারেননি, এই বিষয়টিই বেশি পোড়াচ্ছে তামিমকে।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমাকে কিছু কাজ করতে হবে। প্রত্যেকবার একইরকম ডেলিভারিতে আউট হয়েছি বলে নয়। আমার এখানে অনেক কাজ করার আছে।’ ‘এই এরিয়াতেই আমি অনেক রান করেছি। আরেকটু ভালো হতে হবে। আমি কাজ করে যাব।
আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সবসময় আপনাকে কাজ করে যেতে হবে, এটা আমি সবসময় বলি। কাজ করতে থাকলে ভালো করবেন। যেভাবে আউট হয়েছি এটার চেয়ে দলে অবদান রাখতে পারেনি, এতেই বেশি হতাশ। এটাই ক্রিকেট, এটাই জীবন, এটা নিয়েই এগোতে হবে।’– বলেন তামিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল