দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের পেস বিভাগ সামলাবে যারা
পেসারদের বাউন্স এবং সুইং সামলে ব্যাটসম্যানরা যদি কোনোভাবে একটি স্কোর দাঁড় করিয়ে দেয়, তা হলেও সেটি ডিফেন্ড করার মতো বোলারই ছিল না বাংলাদেশের। তবে সময় এখন বদলেছে টাইগারদের বেঞ্চেও রয়েছে প্রতিভাবান সব ফাস্ট বোলার। তাসকিন আহমেদ, এবাদত হোসেন নিয়মিত ঘন্টায় ১৪০ এর উপরে বল করে যেতে পারেন। পাশাপাশি শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ,খালেদ আহমেদ এবং আবু জায়েদ রাহির মতো মাঝারি গতির ফাস্ট বোলারও রয়েছে বাংলাদেশ শিবিরে।
নির্দ্বিধায় সামনের দক্ষিণ আফ্রিকা সফরে পেস বান্ধব উইকেট হলে, শুধু বাংলাদেশের নয় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদেরও সংগ্রাম করতে হবে। বর্তমানে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে উইকেটে বাউন্স কিংবা সুইং বেশি থাকলে ৪ পেসার নিয়েও একাদশ সাজাতে পারে টাইগাররা। টেস্ট দলের তিন নিয়মিত পেসার তাসকিন আহমেদ ,শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেনের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত।
চতুর্থ পেসার হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারে খালেদ আহমেদ কিংবা আবু জায়েদ রাহি। উইকেট থেকে পেস কিংবা বাউন্স আদায় করার জন্য খালেদ আহমেদকে খেলানো যেতে পারে। তবে উইকেটে বিন্দুমাত্র সুইং থাকলে চতুর্থ পেসার হিসেবে রাহির খেলার সম্ভাবনাটাই বেশি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টাইগারদের ওয়ানডে দলে সম্ভবত খুব একটা পরিবর্তন আসছে না। যদিও আফগানদের বিপক্ষে দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।
তবে দল হিসেবে নিশ্চয়ই নির্বাচকেরা বর্তমান দলটিকে আরো একবার খেলার সুযোগ দিবেন। যথারীতি ওপেনিংয়ে থাকবেন তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। পরবর্তীতে সাকিব এবং মুশফিক। তবে ইয়াসির আলীর মূল একাদশে খেলার সম্ভাবনা নিশ্চয়ই কিছুটা ক্ষীণ হয়ে গিয়েছে। তবে তরুণ ক্রিকেটার হিসেবে ইয়াসির আলি আরো একটি সুযোগ পেতেই পারে। এছাড়া তিন পেসার নিয়ে এবারের সিরিজটি খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল একাদশে বাড়তি একজন পেসার খেলানোর চিন্তা-ভাবনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। ফলে দক্ষিণ আফ্রিকাতেই ওয়ানডে অভিষেক হতে পারে এবাদত হোসেনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল