আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে চরম দু:সংবাদ পেল বাংলাদেশ
বুধবার (২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘মুশফিক অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন। ফিজিও তার চোট পর্যবেক্ষণ করছে। এক্সরে করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চোটের ধারণ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। পূর্ব সূচী অনুযায়ী আজ সকাল সারে ১১টা অনুশীলনে নামে বাংলাদেশ দল। দুপুর পৌনে ১টার দিকে ইনডোর নেটে ব্যাটিং করতে আসেন মুশি। পশ্চিম পাশের উইকেটে ব্যাট করছিলেন। এমন সময় পেসার শরিফুল ইসলামের হঠাৎ লাফিয়ে উঠা এক বল মুশফিকের আঙ্গুলে আঘাত হানে।
সেখানেই প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয়েছে মুশফিককে। অনেকক্ষণ যাবত বরফ দেওয়া হয় তার আঙ্গুলে। তবে ব্যাটিংয়ে আর ফিরতে পারেননি। ফিরে যান ড্রেসিংরুমে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি মুশফিকের। তারপর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া বিপিএলে খুব বেশি রান না পেলেও ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মুশফিকের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। কারণ আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান পাননি।
এসবের মধ্যেই আঙ্গুলে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো অভিজ্ঞ ক্রিকেটারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল