আইপিএলে মাঠে দর্শক নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো বিসিসিআই
আইপিএল নিয়ে প্রতিবছরই তুঙ্গে থাকে উত্তেজনার পারদ। করোনা আবহে এ বারের আইপিএল মাঠে বসে দেখা যাবে কি না, তা নিয়ে ছিল প্রশ্ন। ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিয়ে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার দিল মহারাষ্ট্র সরকার।
২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। শুরুর দিন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রতিযোগিতার প্রথম পর্বে মাঠে বসে খেলা দেখতে পারবেন ২৫ শতাংশ দর্শক। সংশ্লিষ্ট স্টেডিয়ামের মোট দর্শক আসনের ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময় আরও বেশি দর্শকের জন্য খুলে দেওয়া হতে পারে স্টেডিয়ামের দরজা। তা অবশ্য নির্ভর করবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উন্নতির উপর।
পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে দর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। অনলাইনে পাওয়া যাবে টিকিট। স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি নিয়ে সিদ্ধান্ত হয়নি। দর্শকদের কঠোর ভাবে মেনে চলতে হবে করোনা বিধি।
আইপিএল-এ করোনা ভাইরাসের হানা ঠেকাতে কার্যত বজ্র আঁটুনির ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক দলের সব সদস্যকে মুম্বই যাওয়ার ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। একই নিয়ম প্রযোজ্য প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলের জন্যই। মুম্বই পৌঁছনোর পর তিন থেকে পাঁচ দিন থাকতে হবে বিচ্ছিন্নবাসে। পৌঁছনোর পর প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিন করোনা পরীক্ষা হবে তাঁদের। যদি কেউ তিন দিন বিচ্ছিন্নবাসে থাকেন, তা হলে প্রতিদিন করোনা পরীক্ষা হবে তাঁর। প্রত্যেকটি দলকে রাখা হবে আলাদা আলাদা হোটেলে। হোটেলের নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না দলের কোনও সদস্য। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আম্পায়ার, কর্তা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকারী সংস্থার কর্মী সকলকে মেনে চলতে হবে লক্ষ্মণরেখা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল