ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে নতুন রেকর্ড লিখলো বাংলাদেশ
কারণ আফগানদের ১০ উইকেটের সবকটিই ঝুলিতে পুরেছেন বাংলাদেশি বাঁ-হাতি বোলাররা। যেখানে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি বোলাররা।
মিরপুরে টাইগারদের করা রেকর্ডের শুরুটা হয়েছিল ঘূর্ণি বলে আর শেষটা হয়েছিল দ্রুত গতির বলে।
বাংলাদেশের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে নাসুম আহমেদের ঘূর্ণিতে (৪-০-১০-৪) ২০ রানেই ৪ উইকেট হারায় আফগানিস্তান। দিশেহারা আফগানদের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান।
পঞ্চম উইকেট জুটি যখন সেট হয়ে এগোচ্ছিল, তখনই বাধ সাধলেন সাকিব আল হাসান (৪-০-১৮-২)। আফগান অধিনায়ককে ডিপ কাভারে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে ভেঙে দেন ৩৭ রানের জুটি। যা একই সঙ্গে সাকিবের সীমিত ওভারের ৪০০তম উইকেট।
একটু পরে বাঁ-হাতি ব্যাটার নাজিবুল্লাহকেও ড্রেসিংরুমের পথ দেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই স্পিনারের ঘূর্ণিতে নাকাল হওয়া আফগানদের পতনে বাকি আনুষ্ঠানিকতা সারেন দুই বাঁ-হাতি পেসার, শরীফুল ইসলাম (৩.৪-০-২৯-৩) ও মোস্তাফিজুর রহমান (৩-০-১৯-১)।
নাসুম, সাকিব, শরিফুল ও মোস্তাফিজ চাইলে এখন মুনিম শাহরিয়ারকে একটা ‘ধন্যবাদ’ দিতেই পারেন। কারণ অফস্পিনার মাহেদি হাসানের বলে জাজাইয়ের ক্যাচ পয়েন্টে দাঁড়িয়ে মুনিম না ফস্কালে রেকর্ডটা যে বাংলাদেশের করা হত না!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন