ইমাম উল হকের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধুঁকছে অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৪ ১৯:৪৪:৩১
টস জিতে ব্যাট করতে নেমে অসি বোলারদের কোনো সুযোগই দেননি পাকিস্তানি ব্যাটাররা। আসাদউল্লাহ শফিক আর ইমাম উল হক ওপেনিং জুটিতে তুলে নেন ১০৫ রান।
শফিককে (৪৪) ফিরিয়ে ৩৪তম ওভারে এই জুটিটি ভাঙেন নাথান লিয়ন। পুরো দিনে অস্ট্রেলিয়ার সাফল্য বলতে এই এক উইকেটই। বাকি সময়টা অনায়াসে কাটিয়ে দিয়েছেন ইমাম আর আজহার।
দ্বিতীয় উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ১৪০ রানে। ১২তম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমাম। ২৭১ বল মোকাবেলায় ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১৩২ রানের হার না মানা ইনিংস খেলেছেন এই বাঁহাতি।
১৬৫ বলে ৪ চার আর ১ ছক্কায় ৬৪ রানে অপরাজিত আজহার। এটি তার ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন