দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ আর বাদ পড়তে পারেন কারা তা এবার দেখে নেয়া যাক।
ইনজুরি কাটিয়ে সাদা পোশাকের ফরম্যাটে ফিরেছেন তামিম ইকবাল। প্রোটিয়াদের বিপক্ষে তাই তামিম ইকবাল থাকছেন ওপেনিং পজিশনে। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে প্রথম ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে। এক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন সাদমান ইসলাম।
তিন নম্বরে নাজমুল হোসেন শান্তকে দেখা গেলে চার নম্বরে অধিনায়ক মুমিনুল হকের কাঁধে থাকছে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব। নানা আলোচনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত টেস্ট স্কোয়াডে থাকা সাকিব আল হাসানকে ব্যাট হাতে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। মুশফিকুর রহিম ও লিটন দাস থাকতে পারেন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। ব্যাটিং অর্ডারে প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকতে পারেন আরেক আলোচিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি।
অন্যদিকে বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজের জায়গা অনেকটাই পাকা। তবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের একাদশে টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলামকেও রাখা হয়েছিল একাদশের বাইরে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেও একাদশে দেখা যেতে পারে তিনজন পেসারকে দেখা গেলে বাদ পড়তে পারেন তাইজুল।
টাইগারদের পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদে সাথে দুর্দান্ত জুটি গড়তে পারেন নিউজিল্যান্ডে বল হাতে চমক দেখানো এবাদত হোসেন। তবে তৃতীয় পেসার হিসেবে আবু জায়েদ রাহী নাকি শরিফুল ইসলাম থাকবেন সেটা হয়ত জানা যাবে ম্যাচের সময়ই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে আগামী ৩১ মার্চ।
এক নজরে দেখে নেয়া যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম