টেস্ট অলরাউন্ডার র্যাংকিং উল্টে পাল্টে দিল জাদেজা
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই ম্যাচে স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন জাদেজা। ব্যাট ও বল হাতে সমানতালে অবদান রেখেছিলেন তিনি। ব্যাট হাতে এক ইনিংসেই করেছিলেন হার না মানা ১৭৫ রান। বল হাতে দুই ইনিংস মিলিয়ে নেন নয়টি উইকেট।
এই চমৎকার পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ জাদেজা উঠে এসেছেন আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানে। ফলে এক ধাপ করে পিছিয়ে দ্বিতীয়স্থানে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন। জাদেজার রেটিং পয়েন্ট ৪০৬। হোল্ডারের ৩৮২ ও হোল্ডারের ৩৪৭।
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে এখন ব্যাটার র্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। অপরদিকে, রোহিত শর্মা নেমে গেছেন ষষ্ঠস্থানে। দুই ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড নেমেছেন সপ্তম স্থানে। একধাপ উন্নতি করে সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতের রিশাভ পান্ট।
আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দশে আসেনি কোনো পরিবর্তন। কেবল অষ্টম ও নবম স্থানে নেইল ওয়াগনার ও জশ হ্যাজলউডের মধ্যে জায়গা অদলবদল হয়েছে। ৭৭৭ পয়েন্ট নিয়ে ওয়াগনার উঠেছেন অষ্টম স্থানে এবং ৭৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছেন হ্যাজলউড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live