ব্রেকিং নিউজ: বিসিবিকে নিয়ে আলোচনায় বসবে সাকিব, আসতে পারে কঠিন সিদ্ধান্ত
দুবাই যাত্রার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব জানিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট মনে না করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান তিনি। একি সময়ে বোর্ডকে জানান, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি খেলতে চাইছেন না।
সাকিবের আবদার পূরণ করে আগামী এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছে বিসিবি। তবে বৃহস্পতিবার সাকিব দেশে ফিরে আসবেন। পরদিন শুক্রবার (১১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, সাকিব নিজেই এই আলোচনার কথা জানিয়েছেন তাদের। সেই আলোচনায় উঠে আসবে সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ কোন সিরিজে বা ফরম্যাটে তিনি খেলতে চান আর কোনটায় চান না।
জালাল ইউনুস বলেন, ‘কাল রাতের ফ্লাইটে সে আসবে, তার পরদিন আমাদের সাথে বসতে চাচ্ছে। কথা বলে বাকি পরিকল্পনা জানা যাবে। সে নিজেই বলেছে। সে নিজেই বলেছে আমাদের সাথে বসবে। সে পর্যন্ত অপেক্ষা করি, শুনি তার পরিকল্পনা কী। তারপর সিদ্ধান্ত নিব। ৩০ এপ্রিলের মধ্যেই তো জানা যাচ্ছে সাকিবের পরিকল্পনা কী। (কোড অব কন্ডাক্ট) সে আসুক, সবকিছু নিয়েই আলোচনা করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?