ব্রেকিং নিউজ: বিসিবিতে পাপনের সঙ্গে জরুরী বৈঠকে সাকিব
শনিবার দুপুর ১টায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, শীর্ষ পরিচালক ইসমাইল হায়দার মালিক, ক্রিকেট গভর্নিং বডির চেয়ারম্যান জালাল ইউনিস ও সাকিব আল হাসান নিজে।
আগেই জানা ছিল, আজ দুপুর ১২টার পর বিসিবিতে আসবেন পাপন। সেই অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে উপস্থিত হন পাপন। এর কিছুক্ষণ পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি অফিসে ঢুকতে দেখা যায় সাকিবকেও। ধারণা করা হচ্ছে, বিসিবি সভাপতির সঙ্গে এ বৈঠকে নিজের ক্যারিয়ারের ব্যাপারে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা আলোচনা করবেন সাকিব। গত সপ্তাহে সংবাদমাধ্যমে এ বিষয়ে জানিয়েছিলেন, এখন সিরিজ বাই সিরিজ এগুনোর চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনাই ভালো হবে সবার জন্য।
উল্লেখ্য, মানসিক ও শারীরিক দিক থেকে ভালো অবস্থায় না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরসহ আগামী ৩০ এপ্রিল সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটই খেলতে হবে না সাকিবকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল