বিশ্বকাপে পাকিস্তান হারিয়ে যা বললেন অধিনায়ক জ্যোতি
অধিনায়কের এমন আশার প্রতিফলন ঘটেছে মূল ম্যাচে। ব্যাটার এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যোন্সে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে যা বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। পাকিস্তানকে হারানোর পর জ্যোতি জানিয়েছেন, এই মোমেন্টাম ধরে রাখতে চান পুরো টুর্নামেন্টে।
ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে এটি আমাদের প্রথম জয়। আমরা আজকে ইতিহাস গড়েছি। আমরা পুরো টুর্নামেন্টে এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’
প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেলেও মূল বিশ্বকাপে জায়গা হচ্ছিলো না ফাহিমা খাতুনের। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে ফাহিমার বাজি ধরেন জ্যোতি। নারী বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে অধিনায়ককে হতাশ করেননি ডানহাতি এই লেগ স্পিনার।
যেখানে ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক ফাহিমা। ফিরিয়েছেন ওমাইমা সোহাইল, আলিয়া রিয়াজ এবং ফাতিমা সানার মতো ব্যাটারদের। প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও পাকিস্তানের বিপক্ষে ফাহিমাকে নিয়ে বাজি ধরার কারণ জানিয়েছেন জ্যোতি।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি এখানে দুটি ম্যাচ দেখেছি। স্পিনাররা এখানে দাপট দেখায়। আমি জানতাম সে যদি তার সেরাটা দিতে পারে তাহলে আমি তাকে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবো।’
এমন জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। জ্যোতি বলেন, ‘আমরা পাকিস্তানকে বেশ ভালোভাবে চিনি। আমরা তাদের সঙ্গে অনেকবার খেলেছি। বাছাই পর্বে আমরা তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং আমরা এই মোমেন্টাম চেয়েছিলাম। আমরা জানি আমরা সামর্থ্যবান দল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন