ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজ টেস্টের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
৫ম দিনের রোমাঞ্চে ভরা অ্যান্টিগা টেস্টটি ড্র হয়েছিল। শেষ ইনিংসে এনক্রুমাহ বোনার এবং জেসন হোল্ডারের মাটি কামড়ানো দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ডের হাসি রুখে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৬ মার্চ অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তাই বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। মূলত এ কারণেই স্কোয়াডে পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ।
এই ব্যাপারে দলটির নির্বাচক দেসমন্ড হেইনেস বলেন, 'অ্যান্টিগায় আমরা অনেক লড়াই করেছি। বার্বাডোজে দ্বিতীয় ম্যাচের আগে আমরা সেই ১৩ জনকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। বোনার আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে খেলতে হয়।'
'বিশেষ করে বোনার প্রথম ও দ্বিতীয় ইনিংসে যেমন খেলেছে সেটা সত্যিই অসাধারণ। বোলাররাও দারুণ পরিশ্রম করেছে। তাদের কথাও উল্লেখ করতে হবে।'
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ভিরাসামি পার্মাল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ ও জেইডেন সিলস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম