এখনও স্বপ্ন দেখি : আশরাফুল
ডিপিএলে এবার আশরাফুল খেলবেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। গত আসরে শেখ জামাল ধানমন্ডির হয়ে নজরকাড়া কিছু ইনিংস দেখা গেছে আশরাফুলের ব্যাটে। এবার অবশ্য গতবারের মত টি-টোয়েন্টি ফরম্যাট নয়, খেলা হবে ওয়ানডে ফরম্যাটে।
তবে তিন ফরম্যাটেই জাতীয় দলে ফেরার আশা রাখা আশরাফুল ডিপিএল মাতাতে মরিয়া। তিনি বলেন, ‘সবার জন্যই এই লিগ গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এখনও খেলছি এবং স্বপ্ন দেখি বাংলাদেশ দলে খেলব, সেদিক থেকে এই লিগটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য।’
৩৭ বছর বয়সী আশরাফুল আরও ২ বা ৩ বছর পুরোদমে খেলে যেতে চান। সেক্ষেত্রে নিজেকে প্রমাণের বিষয়ও আছে। ডিপিএলে আশরাফুল নিজের সামর্থ্যের সেই প্রমাণটাই রাখতে চান।
তিনি বলেন, ‘যদি আরও দুই-তিন বছর আমার ক্যারিয়ারটা ধরে রাখতে চাই, আমার মনে হয় এই লিগে আমার ভালো কিছু করা উচিত। স্বপ্ন তো দেখি সব সংস্করণেই খেলার (জাতীয় দলে)। কিন্তু এখন যেহেতু সামনে ঢাকা লিগ, ঢাকা লিগ নিয়েই আমি থাকতে চাই। এই জায়গায় ভালো খেলতে চাই, ব্রাদার্সের হয়ে ভালো খেলতে চাই। কিছু ভালো ভালো ইনিংস খেলতে চাই, ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?