বাংলাদেশের নারী ক্রিকেটারদের গাওয়া গান নেট দুনিয়াতে ভাইরাল
হ্যামিল্টনে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র জয়। আর এই ম্যাচ জিতে উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশের মেয়েরা। স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে টিম বাসে ‘আমরা করব জয় একদিন’ গানের তালে মেতে উঠলেন তাঁরা।
অন্যদিকে, চলতি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের হ্যাটট্রিক করার পরে বাংলাদেশের মোকাবিলায় নামে পাকিস্তান। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশের কাছেও পরাজয়ের মুখ দেখতে হয় বিসমাহ মারুফদের। চলতি বিশ্বকাপে এই নিয়ে টানা ৪ ম্যাচে হারল পাকিস্তান।
হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান করে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস। ফরজানা হক ৭১, শর্মিন আখতার ৪৪ ও নিগার সুলতানা ৪৬ রান করেন। ৪১ রানে ৩টি উইকেট নেন পাকিস্তানের নাশরা সান্ধু।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৫ রানে আটকে যায়। ব্যর্থ হয় সিদরা আমিনের শতরান। তিনি ১০৪ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। এছাড়া নাহিদা খান ৪৩ ও বিসমাহ মারুফ ৩১ রান করেন। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের ফহিমা খাতুন।
Winning a first ever World Cup match is all about pure joy.#TeamBangladesh #ICCWomensWorldCup2022 @WomensCricCraze @JayDansinghani pic.twitter.com/61vOzzqFmZ
— Sight Screen Cricket Journal (@SightScreenCJ) March 14, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?