কারস্টেনের অধীনে চলছে টাইগারদের অনুশীলন
অন্যদিকে টেস্ট খেলোয়াড়রা অনুশীলনে নেমেছেন কেপটাউনে, বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের অধীনে, তারই একাডেমিতে। সোমবার প্রথমবারের মতো কারস্টেনের ক্লাস পেয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলামরা।
আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩০ মার্চ থেকে। তবে দুই ফরম্যাটের সব খেলোয়াড়ই আগেভাগে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়।
জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে যখন ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে তামিম ইকবালের দল, তখন কেপটাউনে দশ দিনের অনুশীলন ক্যাম্প করবে মুমিনুল হকের টেস্ট দল।
তবে পুরো দশ দিনই পাওয়া যাবে কারস্টেনকে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী তিন দিন বাংলাদেশ দলকে সময় দেবেন তিনি। এরপর বাকি সাত দিন তার একাডেমিতে জেমি সিডন্সের অধীনে অনুশীলন করবেন টেস্ট দলের খেলোয়াড়রা।
ওয়ানডে দলে না থাকা টেস্ট স্কোয়াডে ছয় খেলোয়াড় হলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও কাজী নুরুল হাসান সোহান। এর বাইরে অনুশীলনের অংশ হিসেবে নেওয়া মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজাও আছেন কারস্টেনের একাডেমিতে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান
- election result: ১৯৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ