অনেক দিন পর ব্যাটিংয়ে নেমে আজ যত রান করলেন নাসির
সাভারে সিটি ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। তবে শুরুতেই ওপেনার শাহাদাৎ হোসেন দিপুকে হারায় প্রাইম ব্যাংক। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। এনামুল হক বিজয় ও অভিমন্যু ঈশ্বরণ মিলে ৪৪ রানের জুটি গড়েন।
ঈশ্বরণ আউট হয়ে যান ৩০ করেই। তাঁর বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন নাসির ও বিজয়। শুরু থেকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন নাসির। সেই সাথে বিজয়ও দেখা পান অর্ধশতকের। তবে অর্ধশতককে শতকের রূপান্তরিত করতে পারলেন না তিনি।
ব্যক্তিগত ৬০ রানেই থামে বিজয়ের ইনিংস। নাসির লড়াইটা চালিয়ে যান শামসুরকে সঙ্গে নিয়ে। তবে সেই নাসির থামেন দলীয় ১৪৭ রানে। তবে তাঁতে থেমে থাকেনি প্রাইম ব্যাংকের রানের চাকা। শামসুর ও অলক কাপালি মিলে দলীয় স্কোর বড় করতে থাকেন।
শামসুরও এগোচ্ছিলেন অর্ধশতকের দিকে। তবে ব্যক্তিগত ৪৫ রানে আবদুল্লাহ আল মামুনের বলে সাজঘরের পথ ধরেন তিনি। সেই সাথে ভাঙে শামসুর-কাপালির ৭১ রানের জুটি। কাপালিও বিদায় নেন ব্যক্তিগত ৪০ রান করে।
তবে শেষ দিকে শেখ মেহেদী হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে বড় স্কোর পায় প্রাইম ব্যাংক। মেহেদীর ১৬ বলে ২৭ রানের তাণ্ডবে ২৬৫ রান দাঁড় করায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সিটি ক্লাবের হয়ে দুটি করে উইকেট লাভ করেন আবদুল্লাহ, আবদুল হালিম ও আমিনুর।
সংক্ষিপ্ত স্কোর –
প্রাইম ব্যাংক ২৬৫/৮ (ওভার ৫০)
বিজয় ৬০, শামসুর ৪৫, কাপালি ৪০, নাসির ৩২, মেহেদী ২৭ : আমিনুর ২-৪২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন