আইসিসি র্যাংকিংয়ে চমক দেখালো বাংলাদেশের নারী ক্রিকেটাররা
মঙ্গলবার ঘোষণা করা হয়েছে নারী ক্রিকেটে ব্যাটিং, বোলিং বিভাগে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ফিফটি করে ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন ফারজানা পিংকি। বর্তমানে ক্যারিয়ার সর্বোচ্চ ৫৩১ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে পিংকিই। এছাড়া ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠেছেন নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুন ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে। ওপেনার শারমিন আক্তার সুপ্তা ১ ধাপ এগিয়ে রয়েছেন ৬৪ নম্বরে। রুমানা আহমেদ অবশ্য ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩২ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রয়েছেন সালমা খাতুন। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে রুমানা ৩২ নম্বরে উঠে এসেছেন। নিজের ৩৯তম অবস্থান ধরে রেখেছেন জাহানারা আলম। নাহিদা আক্তার এক ধাপ পিছিয়ে নেমেছেন ৪১ নম্বরে।
আর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা বিশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রুমানা আহমেদ। তিনি ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তার ঝুলিতে রয়েছে ৪৫২ রেটিং পয়েন্ট।
এছাড়া ব্যাটিং র্যাংকিংয়ে ৭৩১ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার এলিসা হিলি। বোলারদের র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। তার রেটিং পয়েন্ট ৭৫৩।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল