ব্রেকিং নিউজ: চমক দিয়ে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিল বিসিবি
সেই লক্ষ্যে বেশ কিছু দিন ধরে উঠছিল পাওয়ার হিটিং কোচ নিয়োগের দাবি। এরই ধারাবাহিকতায় অ্যালবিকে এই দায়িত্ব দিয়ে যুক্ত করা হয়েছে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে।
বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সে খুব অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার। আমরা আশা করি আমাদের ব্যাটাররা তার কোচিং থেকে সহায়তা পাবে।’
গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের দাবি মিটিয়ে ব্যাটিং করতে ব্যর্থ হন, ফলে দলও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। এ কারণে বারবার জুটেছে পরাজয়। এছাড়া ওয়ানডে ফরম্যাটেও পরিস্থিতির দাবি মিটিয়ে মারকুটে ব্যাটিংয়ের তেমন নজির সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।
অ্যালবি মূলত ব্যাটারদের চার-ছক্কা হাঁকাতে পারদর্শী করে তুলতে কাজ করবেন। চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।
বর্তমানে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ব্যাটিং স্পেশালিষ্ট দ্বিতীয় কোচ অ্যালবি। সাবেক প্রধান কোচ জেমি সিডন্স বর্তমানে দলের সাথে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন।
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যালবি। আইপিএলেও একসময় নিয়মিত অংশ নিতেন। মূলত বোলিং অলরাউন্ডার হলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি ছিল তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল