জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো মেহেদী-নাসির-বিজয়রা
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শক্তিশালী প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান।
দলের পক্ষে ৬০ রান করেন ওপেনার এনামুল হক বিজয়, ৮২ বলের মোকাবেলায়। এছাড়া শামসুর রহমান শুভ ৪৫, অলক কাপালি ৪০, নাসির হোসেন ৩২ ও অভিমন্যু ঈশ্বরন ৩০ রান করেন। সিটি ক্লাবের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আব্দুল হালিম, আমিনুর রহমান ও এসএম আব্দুল্লাহ আল মামুন রাজু।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দলেও দলীয় ৪২ রানে প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে সিটি ক্লাব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৫.২ ওভারে অলআউট হতে হয়। তার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২১৫ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক জাওয়াদ রয়েনের ব্যাট থেকে, যিনি অপরাজিত ছিলেন। এছাড়া ৩১ রান করেন মউনিল ইসলাম সোহেল। প্রাইম ব্যাংকের পক্ষে ম্যাচসেরা শেখ মেহেদী হাসান একাই শিকার করেন তিনটি উইকেট, যিনি ব্যাট হাতে খেলেছিলেন ১৬ বলে ২৭ রানের ক্যামিও।
সংক্ষিপ্ত স্কোর
টস : সিটি ক্লাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২৬৫/৮ (৫০ ওভার)
বিজয় ৬০, শুভ ৪৫, অলক ৪০, নাসির ৩২
আমিনুর ৪২/২, রাজু ৪৮/২
সিটি ক্লাব : ২১৫/১০ (৪৫.২ ওভার)
জাওয়াদ ৩৭*, সোহেল ৩১
শেখ মেহেদী ৫৩/৩, অলক ১৭/২, রাকিবুল ৪৫/২
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫০ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল