ইরানকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
এএইচএফ কাপে বাংলাদেশ কোচের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে ইরানকে হারিয়ে প্রথম দল হিসেবে নাম লিখেছে সেমিফাইনালে।
এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচে বাংলাদেশ শুরুতেই গোল খেয়ে বসেছিল। চতুর্থ মিনিটে খেলার ধারার বিপরীতে ফিল্ড গোলে লিড নেয় ইরান। এরপর বাংলাদেশ পরপর ৫ গোল করে লিড নেয় ৫-১ ব্যবধানে। ইরান দ্বিতীয় গোল করে ব্যবধান কমিয়ে ৫-২ করলেও বাংলাদেশ সেটা বাড়িয়ে ৬-২ করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। অন্য গোলগুলো করেছেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার।
বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে ১৭ মার্চ। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কোন দেশ গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল